প্রিন্ট এর তারিখঃ Jul 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি হেছামউদ্দিন, সম্পাদক সাগর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (০৬ জুলাই) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ‘গার্ডেন সলিউশন নার্সারী’ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ভোটারদের রায়ে আগামী দুই বছরের নির্বাচনে সভাপতি পদে মাওলানা খাজা হেছামউদ্দিন চিস্তি ও সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি পদে- মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে - শাহরিয়ার সৈকত সজল, অর্থ সম্পাদক পদে- মোঃ শাহাদাত হোসেন ভান্ডারী, সদস্য পদে দুইজন যথাক্রমে- মোঃ ইউনুস মিয়া ও মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা নার্সারী ব্যবসায়ের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মালিকদের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সাথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট